টিএসএম ট্রাভেলসের উদ্যোগে এবং টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের ব্যবস্থাপনায় অক্টোবর ও নভেম্বর মাসের উমরাহ কাফেলার যাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় সিলেটের সোবহানীঘাটস্থ শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কমরুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি হজ ও উমরাহ পালনের নিয়মকানুন সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করেন।
প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের জেনারেল সেক্রেটারি মাওলানা হাফিজ ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কামালবাজার ফাযিল ডিগ্রি মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এ.কে.এম. মনোওর আলী, সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. নুমান এবং বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ।
টিএসএম ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মারুফ আহমদের পরিচালনায় কর্মশালায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন রাখালগঞ্জ দারুল কুরআন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শেহাব উদ্দিন আলীপুরী, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান, শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মারজানুর রহমান খান এবং টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের মুয়াল্লিম মাওলানা আব্দুর রহমান।
টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের চেয়ারম্যান মাওলানা মওদুদ আহমদের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালা শুরু হয়। এতে আরও বক্তব্য দেন আউশকান্দি ইয়াকুবিয়া হিফজুল কোরআন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফখরুল ইসলাম এবং হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা সৈয়দ আহমদ আল জামিল।
প্রশিক্ষণ শেষে আগামী ২৪ ও ২৬ অক্টোবর এবং ৩ ও ৪ নভেম্বরের উমরাহ কাফেলার প্রায় দুই শতাধিক যাত্রীর মধ্যে ভিসা, টিকিটসহ প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তি
