‘ছিটমহল’ বইয়ের প্রচ্ছদ ও সুকুমারীয় ধাঁচের কাল্পনিক রেখাচিত্র।ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
বই এর নাম – ছিটমহল
লেখক – শুভ জোয়ারদার
প্রকাশনা সংস্থা – আখড়া
মূল্য – ২২৫ টাকা
শব্দের খেলা
এক আজগুবি দেশ ছিটমহল। সেখানকার রাজা-উজির, চোর-বাটপাড় থেকে পশুপাখি— সকলেই নিজের কেতায় চলে। এই দেশে ঢোকা থেকে বেরোনো, খানাপিনা থেকে ভালোবাসাবাসিরও অদ্ভুত সব নিয়মকানুন আছে। ছিটমহলের সেই সব নিয়মগুলিকেই ছড়ায় ছড়ায় হাজির করা হয়েছে এই বইতে। সুকুমার রায়ের লেখায় বারবার আসা হাতিমি কিংবা হাঁসজারুর মতো অদ্ভুত রসের প্রসঙ্গ তথা ইংরেজি ননসেন্স রাইমের ঘরানার প্রভাব ছড়াগুলিতে লক্ষণীয়। শব্দের খেলা বিভিন্ন ভাবে নানা অর্থ নিয়ে পাঠকের কাছে হাজির হবে ছড়াগুলির মধ্যে। সঙ্গে লেখকেরই করা অলঙ্করণগুলি ছড়ার অদ্ভুতরসকে আরও উপভোগ্য করে তুলেছে। ছিটমহলের মানুষের করুণ জীবনই রূপ পেয়েছে অন্য আঙ্গিকে।
