তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ (ICBS-II)’-এ অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামসহ প্রতিনিধিদলের সদস্যরা। তিনি এ মাসের ১০ তারিখ তুরস্কে যান।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এ সময় তাদের স্বাগত জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আসিফ আব্দুল্লাহ, দাওয়াহ সম্পাদক হাফেজ আবু মুসা, ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন, শিল্প ও সংস্কৃতি সম্পাদক জাকির হোসাইন এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য রেজাউল করিমসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।
সফরকালে প্রতিনিধিদলটি তুরস্কের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি, শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, যুব ও ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে।
সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি এসব সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হয় প্রতিনিধিদলের সদস্যদের।
