দুর্গাপূজাসহ সাপ্তাহিক ছুটি শেষে আগামী রোববার (২৫ অক্টোবর) থেকে শুরু হচ্ছে পুঁজিবাজারে লেনদেন। এদিন থেকে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পূর্বের বেঁধে দেওয়া নিধারিত সময়ে লেনদেন শুরু হবে।
এর আগে গত সপ্তাহের সাপ্তাহিক ছুটির দিন শনিবার (১৭ অক্টোবর) পুঁজিবাজারে লেনদেন হয়েছিল। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে ওইদিন পুঁজিবাজারে লেনদেন হয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুঁজিবাজার ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিনদিন বন্ধ ছিল। এরপর দুইদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে সব মিলিয়ে টানা পাঁচদিন (২০ থেকে ২৪ অক্টোবর) পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকে।
