চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতন করতে ডেঙ্গু সচেতনতামূলক সমাবেশ ও কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার আয়োজিত এ সমাবেশে পরিবার পরিকল্পনা পরিদর্শক ছরওয়ার আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেডিকেল অফিসার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম আক্তার।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের কর্মকর্তা লুৎফর রহমান, গ্রীণ হিল-ইউএনএফপি-এর প্রোগ্রাম অফিসার মো. শাহাব উদ্দিন এবং মিডওয়াইফ মনিকা আক্তার। এ সময় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) আনোয়ারুল আজিম মঈনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কিশোরীদের স্বাস্থ্যবিষয়ক সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
The post ছনুয়া স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু সচেতনতা ও কিশোরী সমাবেশ appeared first on Ctgtimes.com.
