ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নেতারা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে দলটির ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদক শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানান।
বিজ্ঞাপন
এর আগে, মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান সালাহউদ্দিন আহমেদ।
শোকবার্তায় নগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ ও সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তাঁরা।
বিজ্ঞাপন
শোকবার্তায় নেতারা মরহুমকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করতে এবং তাঁর পরিবারকে এ শোক সইবার ধৈর্য দান করতে মহান আল্লাহর কাছে দোয়া করেন।
এমইউ/কেএইচকে
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
