ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম
স্পোর্টিফাই ইভেন্টেস আয়োজিত চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আগামী ২২অক্টোবর থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে। উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে এন এইচ স্পোর্টসের ক্রিকেট কমিটি গঠন করা হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টায় এন এইচ টি স্পোর্টস কার্যালয়ে ক্লাবের নির্বাহি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সৈয়দ মোহাম্মদ তানসীরকে চেয়ারম্যান ও মোহাম্মদ আনিস উল্লাহকে সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট এন এইচ টি স্পোর্টস ক্রিকেট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন ভাইস চেয়ারম্যান মো: সরওয়ার আলম চৌধুরী , মোহাম্মদ আক্তার পারভেজ হিরো , রায়হান উদ্দিন রুবেল। সম্পাদক মোহাম্মদ আনিস উল্লাহ। ট্রেজারার প্রসেনজিৎ দত্ত রাজু।
এছাড়া সদস্যরা হলেন মো : নজরুল ইসলাম এবং মোহাম্মদ ফারুক। দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ মোমিন খন্দকারকে। দলের ম্যানেজার মনোনীত হয়েছেন ইনজামামুল হক।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
