রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
লাখাইয়ে ৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুল বাছির গ্রেপ্তার
- আপডেট সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
- ৯ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে গোয়েন্দা ও থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি লাখাই উপজেলার পূর্ব রুহিতনশী গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে আব্দুল বাছির (৪৩)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ১৬ অক্টোবর বিকাল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই ইউনিয়নের আমানউল্লাহপুর দারুল হুদা মাদ্রাসা ও এতিমখানার সামনের সড়কে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে মাদক সম্পৃক্ততার অভিযোগে ৩ পিস ইয়াবাসহ আব্দুল বাছিরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানা পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আজ তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ সূত্রে জানানো হয়।
আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com


