সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকুপি ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২৯৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ শাহনাজ ওরফে সাইনা বেগম (৫০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১২-এর সদস্যরা।
গ্রেপ্তার শাহনাজ ওরফে সাইনা বেগম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের মৃত ওবিরুলের স্ত্রী।
এসআরবি-১২-এর সিনিয়র সহকারী পরিচালক ও অপারেশন অফিসার মো. ফাহাদুজ্জামান আকন্দ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তেলকুপি ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৯৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শাহনাজ দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
