যশোর-বেনাপোল মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) দিনগত রাত ১১টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের নতুনহাট মোড়ের কাছে বড় মেঘলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সিয়াম হোসেন ও আরিফুল ইসলাম জয়। আরেকজনের নাম জানা যায়নি।
আহত দুজন হলেন-ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সিয়াম, ওমর ফারুক ও রাকিব একই মোটরসাইকেলে মণ্ডলগাতী থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। বড় মেঘলায় পৌঁছালে বিপরীত দিক থেকে যশোরগামী অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। সিয়াম বেনাপোলগামী মোটরসাইকেলের আরোহী ছিলেন। বাকি দুজন নিহত ব্যক্তি যশোরগামী মোটরসাইকেলে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আরিফুলের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তৃতীয় নিহতের পরিচয় নিশ্চিত করতে এবং স্বজনদের খুঁজে পেতে পুলিশের একাধিক দল কাজ করছে।
সংশ্লিষ্ট সংবাদ: সড়ক দুর্ঘটনা
১ ঘন্টা আগে
৯ ঘন্টা আগে
২১ অক্টোবর ২০২৬
