রাজশাহীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগরীর ৮৫টি পূজাম-পে আর্থিক অনুদান প্রদান করেছে রাসিক। প্রতিটি পূজাম-পে ২০ হাজার টাকা করে মোট ১৭ লাখ টাকার অনুদান দেওয়া হয়। রোববার নগর ভবনের সিটি হল সভাকক্ষে মতবিনিময় সভা শেষে পূজাম-প প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক তুলে দেন প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সভায় বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নজরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন। রাসিকের সচিব সোহেল রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার আশরাফ প্রমুখ।