সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উজেলার পৌর মার্কেটে কোটালীপাড়া সহযোগী ব্যাংকের উদ্যোগে কোটালীপাড়া জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, পূবালী ব্যাংক, আই এফ আইসি ব্যাংক, ইউসিবি ব্যাংক এর বাংলা কিউআর কোড বিষয়ক সচেতনতামূলক এ সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পৌর সুপার মার্কেটে বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতায় ও কোটালীপাড়া জনতা ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে বাংলা কিউআর কোড বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উজেলার পৌর মার্কেটে কোটালীপাড়া সহযোগী ব্যাংকের উদ্যোগে কোটালীপাড়া জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, পূবালী ব্যাংক, আই এফ আইসি ব্যাংক, ইউসিবি ব্যাংক এর বাংলা কিউআর কোড বিষয়ক সচেতনতামূলক এ সভা অনুষ্ঠিত হয়।
জনতা ব্যাংক পিএলসি কোটালীপাড়া শাখার ম্যানেজার মো. শাহিন মিয়ার সভাপতিত্বে সচেতনতামূলক এ সভায় প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক, বাংলা কিউআর বাস্তবায়ন ইউনিট, বাংলাদেশ ব্যাংক, খুলনার মো. সোহানুর রহমান, কোটালীপাড়া বেসিক ব্যাংক শাখার ইন-চার্জ মনোজ কুমার মন্ডল, গোপালগঞ্জ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কাস্টমার সার্ভিস অফিসার শেখ সালাউদ্দিন ইউসুফ, কোটালীপাড়া স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. মাসুম বিল্লাহ, কোটালীপাড়া পূবালী ব্যাংকের ম্যানেজার কাজী মিনার মাহমুদ, রুপালি ব্যাংকের ম্যানেজার রেজাউল ইসলাম, কোটালীপাড়া কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আনিছুর রহমানসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।