খাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় তানিয়া আক্তার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক বিজিবি সদস্য।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে পানছড়ি উপজেলার ৪ নম্বর লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পানছড়ি থেকে খাগড়াছড়ির দিকে যাওয়ার পথে একটি সিএনজি অপর একটি সিএনজিকে ওভারটেক করার সময় সামনের চাকা খুলে যায়। এতে অটোরিকশাটি দুর্ঘটনার শিকার হয়। এ সময় সিএনজিতে থাকা তানিয়া আক্তার ও বিজিবি সদস্য নায়েব সুবেদার মো. আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত তানিয়া আক্তার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি এলাকার পুরাতন বর্ণাল গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
যে আই
