১৪ মিনিট আগে
সর্বশেষ আপডেট: ১৩ মিনিট আগে
স্টার অনলাইন রিপোর্ট
ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স
ঢাকায় রমনা জোনের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ের কাছে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। জায়গাটি পুরোনো রমনা থানা হিসেবে পরিচিত।
আজ রাত ৮টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম।
তিনি বলেন, ‘এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।’
