বড় স্বস্তি শতদ্রু দত্তের
মেসির কলকাতা সফর সংক্রান্ত মামলায় বিরাট স্বস্তি পেলেন শতদ্রু দত্ত। বিধাননগর দক্ষিণ থানার আবেদন খারিজ করে প্রায় ১৯ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবিলম্বে ডি-ফ্রিজ় করার নির্দেশ দিল বিধাননগর আদালত। পাশাপাশি জ়োম্যাটোকেও আটকে রাখা টাকা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
