ফরিদপুর সদর উপজেলার মল্লিকপাড়া গ্রামের প্রায় ১৫০টি পরিবার বংশপরম্পরায় বাঁশের ঝাঁকা তৈরি করে জীবিকা নির্বাহ করে। কাঁচামালের মূল্যবৃদ্ধি, পুঁজিসংকট ও ন্যায্য দাম না পাওয়ায় সংকটে পড়েছে ঐতিহ্যবাহী এ শিল্প। নানা প্রতিকূলতার মধ্যেও কাজটি ধরে রেখেছেন কারিগরেরা।




