
তিনি নিজেই যেন মহাপরিচালক: স্বৈরাচার সরকার থেকে বর্তমান বহাল তবিয়তে ডিএডি শামস আরমান!”
নিজস্ব প্রতিবেদক: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একটি নাম বারবার উঠে আসে—ডিএডি শামস আরমান। স্বৈরাচার সরকারের আমল থেকে শুরু করে বর্তমান সময়েও যিনি একইভাবে অধিপত্য বজায় রেখেছেন। বিগত “ফেসবুক সরকারের” আমলে যেমন অতি-আস্থাভাজন ছিলেন তৎকালীন মহাপরিচালকের, ঠিক তেমনিভাবে বর্তমান ডিজিরও অন্যতম নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে দাপিয়ে বেড়াচ্ছেন। শামস আরমানের আচরণ দেখে অনেকেই কটাক্ষ করে বলেন, “তিনি নিজেই যেন মহাপরিচালক!” বাস্তবেও তার স্বেচ্ছাচারিতার ধরন অনেকটা সেরকমই। অধিদপ্তরের নিয়মনীতি, প্রশাসনিক কার্যক্রম এমনকি বদলির মতো স্পর্শকাতর বিষয়ে তার হস্তক্ষেপ এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। বদলি বাণিজ্য ও প্রশাসনিক দখলদারিত্ব: ফায়ার সার্ভিসে নিয়ম অনুযায়ী একই স্টেশনে তিন বছরের বেশি সময় কেউ কর্মরত থাকতে পারে না। এই নীতির আড়ালে তৈরি হয়েছে বদলি বাণিজ্যের সুবর্ণ ক্ষেত্র। অভিযোগ আছে, শামস আরমান বদলি সংক্রান্ত কাজে সরাসরি হস্তক্ষেপ করেন। প্রকৃতপক্ষে
