সেঞ্চুরি হাঁকান প্রতিকা রাওয়াল।ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
জ়িম্বাবোয়েকে ৯ উইকেটে হারিয়ে এক দিনের সিরিজ় শুরু করল ভারতীয় মহিলা দল। শ্রীচরণী ২৩ রানে চার উইকেট নেন। প্রতিকা রাওয়াল ৯৬ বলে ১০০ রান করেন। স্মৃতি মান্ধানা ৩২ রান করেন। শেফালি বর্মা ৩৩ বলে ৬৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ১৯৮ রানের লক্ষ্য ভারত ২৮ ওভারের মধ্যেই পেরিয়ে যায়। প্রতিকার এটি এক দিনের ক্রিকেটে তৃতীয় শতরান।