আলফাডাঙ্গায় ইশাপাশা কাদেরিয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ, মেধা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীরা সুন্নাহভিত্তিক দাফন-কাফন ও বিবাহ সম্পাদনের সঠিক পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করে। এ ছাড়া কোরআন তিলওয়াত, হামদ-নাত, সুন্দর হাতের লেখা এবং বাংলা ও ইংরেজি বিষয়ের ওপর নিজেদের দক্ষতা তুলে ধরে কোমলমতি শিক্ষার্থীরা। মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গোলাম মুর্তজার সভাপতিত্বে ও মুহতামিম মুফতি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মেয়র প্রার্থী মুন্সি বিল্লাল হুসাইন। অনুষ্ঠানে শিশুদের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেন ডা. সুমন রায়। শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।