ছবির ক্যাপশন: .
মো. কিবরিয়া আলম
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা সংস্কৃতির উন্নয়ন এবং বিমানবন্দরের নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা জোরদারের লক্ষ্যে শুরু হয়েছে ‘এভিয়েশন সিকিউরিটি উইক-২০২৬’। ১৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী এ কর্মসূচি পালিত হচ্ছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুর হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে অংশ নিচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা শাখা, বাংলাদেশ বিমানবাহিনীর টাস্কফোর্স, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), আনসার এবং বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সদস্যরা।
কর্মসূচির অংশ হিসেবে ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিমানবন্দরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তাসংশ্লিষ্ট অংশীজনদের সরাসরি অংশগ্রহণে ব্রিফিং ও বিভিন্ন ধরনের মহড়া অনুষ্ঠিত হবে। এসব মহড়ার মধ্যে রয়েছে জনসমাগম নিয়ন্ত্রণ, যানবাহন নিয়ন্ত্রণ এবং প্রবেশাধিকার নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যক্রম।
এ কর্মসূচির মাধ্যমে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট নিরাপত্তা অংশীজনদের সমন্বিত কার্যক্রম জোরদারে গুরুত্ব দেওয়া হচ্ছে।
