সাতক্ষীরার শ্যামনগরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। শনিবার (১৭ অক্টোবর) বিকাল থেকে তিনি শ্যামনগর পৌরসদরের হরিতলা সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ ও নকিপুর জমিদারবাড়ী দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক দেবব্রত ব্যানার্জী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দিনেশ মন্ডল প্রমুখ।
পূজা মন্ডপ পরিদর্শনকালে মন্ডপ কমিটির সার্বিক ব্যস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা দেখে পুলিশ সুপার সন্তোষ্টি প্রকাশ করেন। নকিপুর হরিতলা দুর্গা মন্ডপ ও জমিদার বাড়ী পূজা মন্ডপে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন প্রতিটি পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায় রয়েছে। চারপাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইউনিফর্মসহ সাধারণ পোশাকে তৎপর রয়েছে।
পুলিশ আনন্দের সাথে পূজার দায়িত্ব পালন করছেন- উল্লেখ করে পুলিশ সুপার আরও বলেন বাংলাদেশ সম্প্রীতির অনান্য উদাহরণ হয়ে এগিয়ে চলেছে। জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগীতায় সনাতনী সম্প্রদায়ের কাছে এবারের শারদীয় দূর্গা উৎসব দৃষ্টান্ত হয়ে উঠছে। একইভাবে সকলের সমবেত চেষ্টায় বিজয়া দশমীসহ সকল কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এর আগে শুরুতে হরিতলা পূজা মন্ডপে পৌছালে মন্দির কমিটির সদস্যরা ফুল দিয়ে পুলিশ সুপারকে অভ্যর্থনা জানান। এসময় পুলিশ সুপার তার পক্ষ থেকে পূজা কমিটির নেতৃবৃন্দকে বিশেষ শুভেচ্ছা উপহার হস্তান্তর করেন।
বিকাল পাঁচটায় পুলিশ সুপার জমিদার বাড়ী দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে পূজা কমিটির পক্ষ থেকে শঙ্ক বাজিয়ে ও ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানান। সাবেক প্রধান শিক্ষক কৃষ্ণান্দ মুখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সঞ্জয় মন্ডল, দেবাশীষ মুখার্জী প্রমুখ।
