ময়মনসিংহে প্রজন্ম সোপান প্রকল্পের সংলাপ অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৩৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ময়মনসিংহে শাপলা মহিলা সংস্থার বাস্তবায়নে প্রজন্ম সোপান প্রকল্পের গত ছয় মাসের লক্ষ্যমাত্রা ও অর্জন বিষয়ক মিডিয়া অ্যডভোকেসি রাউন্ডটেবিল সংলাপ, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক উম্মে হাবীবা মীরা। বৃহস্পতিবার নগরীর ১৬ অতুল চক্রবর্তী রোডে প্রজন্ম সোপান প্রজেক্ট অফিস হলরুমে প্রজেক্ট ইমপ্লিমেন্টিং অফিসার মোহাম্মদ মফিজুল হকের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার ওসি (অপারেশনস) আজিজুল হক, চ্যানেল আই স্টাফ রিপোর্টার শেখ মহিউদ্দিন আহাম্মদ, দৈনিক বাংলা বাজার ময়মনসিংহ প্রতিনিধি ফারুক আহমেদ, ঢাাকার ডাক ময়মনসিংহ ব্যুরো সাইফুল ইসলাম, দৈনিক মানব কন্ঠ ময়মনসিংহ প্রতিনিধি মনিরুজ্জামান, দৈনিক গণ মুক্তি ময়মনসিংহ প্রতিনিধি জহির রায়হান, সাংবাদিক রাসেল হোসাইন, এনামুল হক ছোটন প্রমুখ।
