তরুণ চাকরি প্রার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের সেলস রিপ্রেজেন্টেটিভ/সেলস অ্যাসোসিয়েট পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৯ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে যাবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।
১৮ থেকে ৩০ বছরের আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ/সেলস অ্যাসোসিয়েট
লোকবল নিয়োগ: ১০ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস
অন্যান্য যোগ্যতা: সাব-ডিলার আউটলেট কাভারেজ ও সেলস অর্ডার নিশ্চিতে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ (ভ্রমণ ভাতা), মোবাইল বিল, বিক্রয় কমিশন, ডি/এ (দৈনিক ভাতা)।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৮ নভেম্বর ২০২৬
