দিল্লি ক্যাপিটালসের ব্যাকরুম স্টাফ দলে বড় ধরনের রদবদল হয়েছে। সাবেক তিন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি প্রধান কোচ, যুবরাজ সিং সহকারী কোচ ও চামিন্ডা ভাস ফাস্ট বোলিং কোচ হয়েছেন। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন স্পিন বোলিং কোচ, যে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্র।
আইপিএলে অমিতের অভিজ্ঞতার ঝুলি বেশ ভারী। ১৬ মৌসুমে ১৬২ ম্যাচ খেলেছেন তিনি। ২০০৮ সালের উদ্বোধনী আসর থেকে শুরু। একই ফ্র্যাঞ্চাইজি ও তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে শুরু করে ১০ মৌসুম খেলেছেন।
২০২৪ সালে শেষবার আইপিএলে খেলেছেন অমিত। নামের পাশে একটি ফাইফার, সব মিলিয়ে ১৭৪ উইকেট। টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে তিন হ্যাটট্রিক নিয়েছেন তিনি আলাদা তিনটি দলের হয়ে, ২০০৮ সালে দিল্লি, ২০১১ সালে ডেক্কান চার্জার্স ও ২০১৩ সালে সানরাইজার্স হায়দরাবাদে।
অমিতের নিয়োগ ট্রেড ডিলের মাধ্যমে আসা দিল্লির নতুন সদস্য বাঁহাতি রিস্ট স্পিনার জিশান আনসারির জন্য দারুণ খবর। লেগস্পিনার বিপরাজ নিগম ও রেহান আহমেদ আগামী মৌসুমের জন্য টিকে থাকলে তারাও লাভবান হবেন সাবেক এই স্পিনারের আগমনে।
এফএইচএম
