বাউফলের কেশবপুর ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে শিকদার বাজার এলাকায় পথসভা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন ক্বারী আবু বকর বিন সিদ্দিক। গতকাল মঙ্গলবার শিকদার বাজার এলাকায় এ পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পথসভায় স্থানীয় হাজারো নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের উপস্থিতিতে তিনি মতবিনিময় করেন এবং তার প্রার্থিতার কথা তুলে ধরেন। এলাকাভিত্তিক নানাবিধ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি মানুষের কাছে সমর্থন কামনা করেন। এ সময় স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।