দেশের কুকিং রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র নবম সিজন শুরু হয়েছে। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সুপরিচিত ব্র্যান্ড ‘রাঁধুনী’র নিয়মিত এ আয়োজনের এবারের প্রতিপাদ্য ‘জীবনবদলের রেসিপি’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রন্ধনশিল্পীদের খুঁজে বের করার এ প্রতিযোগিতা আগের মতোই প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এবারের ‘সেরা রাঁধুনি সিজন ৯’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ সাইফুল ইসলাম। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ এবং মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক ও মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ‘রাধুনী’র আয়োজনে প্রতিযোগিতাটি আগের আসরগুলোর মতো এবারও প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।
এ বছরের আয়োজনে বিজ্ঞ বিচারক হিসেবে থাকছেন ইনডাল্জ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা ও এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র, লো মেরিডিয়ান ঢাকার এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ শাহিদ শাহিন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনয়শিল্পী জয়া আহসান।
এতে দেশের শীর্ষ গণমাধ্যমের প্রতিনিধিরাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মৌসুমী মৌ।
অনুষ্ঠানের শুরুতে সেরা রাঁধুনির দুই দশকের পথচলা, অর্জন আর ভবিষ্যৎ প্রত্যাশার কথা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন মো. পারভেজ সাইফুল ইসলাম। ২০ বছর আগে রান্নার মেধার সঠিক মূল্যায়নের মাধ্যমে জীবনবদলের যে স্বপ্ন নিয়ে সেরা রাঁধুনি যাত্রা শুরু করেছিল, সিজন ৯-এ তা আরও বড় পরিসরে রূপ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এরপর মাছরাঙা টেলিভিশন ও মিডিয়াকম লিমিটেডের পক্ষ থেকে ২০ বছরের অর্জন ও সম্প্রচারের প্রস্তুতির কথা জানান অজয় কুমার কুন্ডু। সর্বশেষে বক্তব্য রাখেন ইমতিয়াজ ফিরোজ, যেখানে তিনি গত দুই দশকে সেরা রাঁধুনির হাত ধরে জীবন বদলে যাওয়া নতুন উদ্যোক্তা ও শেফদের কথা বলেন, সেই সাথে তুলে ধরেন সিজন ৯ নিয়ে তার ভাবনা।
সংবাদ সম্মেলনে নতুন লোগো ও প্রমোশনাল কনটেন্ট উন্মোচন করা হয়। এরপরে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার শুভ সূচনা ঘোষণা করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।
এই সিজনে রেজিস্ট্রেশনের শেষ সময় নির্ধারণ করা হয় ১৫ নভেম্বর ২০২৬। ১৮ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশি নাগরিক এতে অংশ নিতে পারবেন। এবারের প্রতিযোগিতায় ওয়েবসাইটের মাধ্যমে কিংবা এসএমএস পদ্ধতির মাধ্যমে রেসিপি ও তথ্য পাঠিয়ে অংশগ্রহণের জন্য আবেদন করা যাবে।
দেশজুড়ে বিভাগীয় অডিশনের পর ঢাকায় গ্র্যান্ড অডিশনের মাধ্যমে স্টুডিও রাউন্ডের প্রতিযোগী নির্বাচন করা হবে। স্টুডিও রাউন্ডে স্বাদের পাশাপাশি বিচার করা হবে পরিবেশনা, পুষ্টিমান, উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্ব গুণাবলি। বিজয়ী রাঁধুনি পুরস্কার হিসেবে জিতে নেবেন ১৫ লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ১০ লাখ এবং ৫ লাখ টাকা।
‘সেরা রাঁধুনি সিজন ৯’-এর পুরো আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে মিডিয়াকম লিমিটেড এবং সম্প্রচারের দায়িত্বে মাছরাঙা টেলিভিশন। হসপিটালিটি পার্টনার হিসেবে আছে রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট।
‘সেরা রাধুনী সিজন ৯’-এ অংশ নিতে নিবন্ধনের শেষ সময় ১৫ নভেম্বর ২০২৬। ১৮ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশি নাগরিকেরা প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। ওয়েবসাইট অথবা এসএমএসের মাধ্যমে রেসিপি ও প্রয়োজনীয় তথ্য পাঠিয়ে নিবন্ধন করা যাবে।
ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে ভিজিট করতে হবে www.sheraradhuni.com। এসএমএসে আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে SR9 <স্পেস> নাম <স্পেস> বয়স <স্পেস> বিভাগ <স্পেস> রেসিপির নাম লিখে পাঠাতে হবে ৮৮০৯৬১২৬১৫৫৫৫ নম্বরে।
আবেদনের সঙ্গে নিজের তৈরি রেসিপি, খাবারের ছবি, নিজের ছবি এবং নাম, বয়স, ঠিকানা, পেশা, মোবাইল নম্বর, ই-মেইল ও জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন বা পাসপোর্টের নম্বর দিতে হবে। ‘সেরা রাঁধুনী সিজন ৮’-এর স্টুডিও রাউন্ডে অংশ নেওয়া প্রতিযোগীরা নবম আসরে নিবন্ধন করতে পারবেন না।
আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশজুড়ে বিভাগীয় অডিশনের পর ঢাকায় গ্র্যান্ড অডিশনের মাধ্যমে স্টুডিও রাউন্ডের প্রতিযোগী নির্বাচন করা হবে। স্টুডিও রাউন্ডে রান্নার স্বাদের পাশাপাশি খাবারের পরিবেশনা, পুষ্টিমান, উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলি মূল্যায়ন করা হবে।
বিচারকদের বিবেচনায় নির্বাচিত রেসিপির প্রতিযোগীদের বিভাগীয় অডিশনে ডাকা হবে। অডিশনের দিন তাঁদের নিজ হাতে তৈরি খাবার নিয়ে উপস্থিত হতে হবে। খাবারের মূল্যায়ন ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের ঢাকায় অনুষ্ঠিত গ্র্যান্ড অডিশনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।
প্রতিযোগিতার বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ১০ লাখ ও ৫ লাখ টাকা।
‘সেরা রাঁধুনী সিজন ৯’-এর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে মিডিয়াকম লিমিটেড এবং সম্প্রচারের দায়িত্বে থাকছে মাছরাঙা টেলিভিশন। হসপিটালিটি পার্টনার হিসেবে রয়েছে রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট।
প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে আয়োজকদের দেওয়া হটলাইন ০৮০০০১১১৩৩৩ নম্বরে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত যোগাযোগ করা যাবে। এ ছাড়া ফেসবুক পেজে বিস্তারিত তথ্য পাওয়া যাবে: www.facebook.com/SheraRadhuni
