২৩৮ পরিবারের চলাচলের রাস্তা উন্মুক্ত করলেন কাউন্সিলর পদপ্রত্যাশী
নওগাঁ প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকা একটি রাস্তা অবশেষে ব্যবহার উপযোগী হওয়ায় আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন ২৩৮টি পরিবারের সদস্যরা। দীর্ঘদিনের ভোগান্তি কাটিয়ে রাস্তা ফিরে পাওয়ায় এলাকার প্রতিটি বাড়িতে বিরাজ করছে ঈদ আনন্দের মতো উৎসবমুখর পরিবেশ।
জানা যায়, দীর্ঘ প্রায় তিন দশক ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী অবস্থায় ছিল। এ সময় বিভিন্ন নেতৃত্বের পক্ষ থেকে রাস্তাটি সংস্কার ও চলাচলের উপযোগী করে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তা বাস্তবায়িত হয়নি। ফলে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হয়েছে অত্র এলাকার বাসিন্দাদের।
অবশেষে কাউন্সিলর পদপ্রত্যাশী শাহাজান মোল্লার উদ্যোগে রাস্তাটি চলাচলের উপযোগী হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। তাঁর এই উদ্যোগে স্বস্তি ফিরে এসেছে ২৩৮টি পরিবারের মানুষের মাঝে।
শাহাজান মোল্লা বর্তমানে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাস্তা উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজান বাদশা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফাহিম ইসলাম মুন্না, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার এবং আগনা পাড়ার প্রধান নেতৃত্বদানকারী মোঃ নাজিম উদ্দীন মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হওয়ায় স্থানীয় বাসিন্দারা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের প্রত্যাশা, রাস্তাটি চলাচলের উপযোগী থাকায় এখন দৈনন্দিন যাতায়াত আরও সহজ হবে এবং এলাকার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।
প্রায় ৩০ বছরের অপেক্ষার পর রাস্তাটি ব্যবহার উপযোগী হওয়াকে এলাকাবাসী একটি স্মরণীয় অর্জন হিসেবে দেখছেন। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় অত্র এলাকায় এখন আনন্দ-উৎসবের আবহ বিরাজ করছে।
