বিশ্বের অন্তত ৭২ দেশের কারাগারে ২১ হাজার ৬৪৭ জন পাকিস্তানি নাগরিক বন্দি রয়েছে। পাকিস্তানের জাতীয় পরিষদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের দেওয়া লিখিত জবাবে বলা হয়, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে ২১ হাজার ৬৪৭ জন পাকিস্তানি নাগরিক বন্দি রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিদেশের কারাগারে বন্দি পাকিস্তানিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)। দেশটির কারাগারে বন্দি আছেন ৫ হাজার ২৯৭ জন পাকিস্তানি নাগরিক।
এরপরই রয়েছে সৌদি আরব। দেশটির কারাগারে বন্দি রয়েছেন ৪ হাজার ৭৭৫ জন পাকিস্তানি। অন্যদিকে, ভারতে বন্দি পাকিস্তানি নাগরিকের সংখ্যা ৭৩৮।
যেসব অভিযোগে বন্দি পাকিস্তানিরা
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে বন্দি নাগরিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে—
- প্রতারণা
- মাদক পাচার
- যৌন নিপীড়ন
- জাল ভিসা বা নথি ব্যবহার
- হত্যা
- অন্যান্য অপরাধ
সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে এক সদস্যের উত্থাপিত প্রশ্নের জবাবে এসব তথ্য প্রকাশ করা হয়।