চলতি অক্টোবরের প্রথম ১০ দিনে দেশে ৯৯ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ বেড়েছে।
রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি অক্টোবরের প্রথম ১০ দিনে ৯৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ৯৪ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১০ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৯৫৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৮৫৩ কোটি ডলার। বছর ব্যবধানে এ প্রবাহ বেড়েছে ১২ দশমিক ৩০ শতাংশ।
এর আগে গত সেপ্টেম্বরে দেশে এসেছে ২৭৬ কোটি ৬২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ও ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
বিআলো/শিলি