আসন্ন শারদীয় দুর্গোৎসবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় পটিয়া উপজেলার ২০১টি পূজামণ্ডপের প্রতিনিধিদের নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
বিজ্ঞাপন
এনামুল হক এনাম বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় পটিয়ার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সদস্য ও চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, মইনুল আলম ছোটন, জেলা যুবদলের সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, ওবায়দুল হক পিবলু, নাছির উদ্দিন, নুরুল আকতার, মইনু উদ্দিন, কুসুমপুরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, জঙ্গলখাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বখতিয়ার উদ্দীন বকুল, জেলা পূজা উদযাপন কমিটির দিলীপ ঘোষ দিপু, তাপস কুমার দে ও পুলক চৌধুরী।
এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উৎসব চলাকালে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এমডিআইএইচ/এমকেআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
