Oplus_131072
মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ, প্রতিনিধিঃ
মানিকগঞ্জের দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর অংশ হিসেবে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা।
শনিবার (১৭ অক্টোবর) জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির-এর নেতৃত্বে এবং পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। এ সময় সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমানসহ মৎস্য দপ্তরের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
অভিযানকালে জব্দ করা অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অন্যদিকে, জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান চলছে। এ সময়ে অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মৎস্য বিভাগ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
