রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ‘আপডেট ম্যানেজমেন্ট অব ডেঙ্গু সিনড্রোম’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের মেডিসিন ও শিশু বিভাগের উদ্যোগে গতকাল এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে ডেঙ্গু রোগের আধুনিক চিকিৎসা, ব্যবস্থাপনা, রোগ নির্ণয় ও রোগীর যথাযথ পরিচর্যা ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক (ডিআইজি) মুহাম্মদ মুসলিম। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের অতিরিক্ত ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, পুলিশ সুপার মো. হুমায়ুন কবির ও সুপারিনটেনডেন্ট ডা. এবিএম খোরশেদ আলম ভূঞা (জুয়েল)। সেমিনারে বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. জাহিদ আমিন এবং শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. লুৎফর রহমান। এ ছাড়া আলোচক হিসেবে অংশগ্রহণ করেন সিনিয়র কনসালট্যান্ট (পেডিয়াট্রিকস) ডা. সাবিরা রহমান এবং সিনিয়র কনসালট্যান্ট (আইসিইউ) ডা. রবিউল হালিম প্রমুখ।
