জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর বিশেষ রুকন (সদস্য) সম্মেলন গতকাল শনিবার নগর জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয় বিআইএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, স্বৈরাচারের পথে না হেঁটে আপনাদের ৩১ দফার পথেই থাকুন। গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হলে রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে দেশ পরিচালনার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়। রাজনৈতিক অঙ্গীকার ও ঘোষিত কর্মসূচির প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ড. অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আবু নোমান, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

