দীঘিনালা-সাজেক সড়কে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। তবে অবরোধের সমর্থনে কাউকে সড়কে দেখা যায়নি। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল থেকে ওই সড়কে কোনো যান চলাচল করেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, উজোবাজার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রযেছে। তবে সকাল থেকে সড়কে কোনো আন্দোলনকারীকে দেখা যায়নি। বৃহস্পতিবার সব পর্যটক চলে যাওযায় সাজেকে বিরাজ করছে শুনশান নিরবতা। সকল দোকানপাট ও রিসোর্টে ঝুলছে তালা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সড়ক অবোরোধের কারণে সাজেক থেকে পর্যটক বহর উজোবাজারে আটকে দেয় অবরোধকারীরা। পরে আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে।
অপরদিকে শনিবার ভোর থেকে আধাবেলা রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে ও নৌপথ অবরোধ ডেকেছে ছাত্র জনতার সংগ্রাম পরিষদ নামে একটি সংগঠন।
