সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
নীতু ভরদ্বাজের অভিযোগ
জনপ্রিয় কৌতুক অভিনেতা নীতু ভরদ্বাজের অভিযোগ ঘিরে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। সম্প্রতি সহকর্মী তথা কৌতুক অভিনেতা অভিষেক উপমান্যু, ঊরুজ আশফাক এবং শাশ্বত মহেশ্বরীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তিনি। বলেছেন, তাঁকে ও তাঁর পরিবারকে অনুসরণ করা হচ্ছে, এমনকী ব্যক্তিগত তথ্য চুরি করা হয়েছে।
এখানেই শেষ নয় নীতুর আরও দাবি অন্যান্যরা নাকি তাঁর লেখা কৌতুক নিজেদের অনুষ্ঠানে ব্যবহার করছেন। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে স্টোরিতে এই উদ্বেগের কথা জানিয়ে নীতু বলেছেন, তিনি এবং তাঁর পরিবার নিরাপত্তার অভাবে ভুগছেন। যদিও নীতুর আনা এই অভিযোগগুলির ব্যাপারে এখনও পর্যন্ত ওই সমস্ত কমেডিয়ানদের কোনো মন্তব্য প্রকাশ্যে আসেনি। তাই এখনও পর্যন্ত তার আনা কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।
'রামায়ণ’-এর ভিএফএক্স নিয়ে কী বলছেন যশ?
অন্যদিকে বলিউডের আসন্ন বিগ বাজেটের সিনেমা, ‘রামায়ণ’-এর ভিএফএক্স নিয়ে দর্শকমহলে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। এবার এই বিষয়ে মুখ খুললেন যশ। জানা যাচ্ছে আসন্ন এই সিনেমায় রাবণের চরিত্রে অভিনয় করছেন তিনি।
প্রসঙ্গত হায়দরাবাদে ছবির প্রচার অনুষ্ঠানে গিয়ে যশ দর্শকদের কাছে অনুরোধ করেছিলেন, ভুলত্রুটি খোঁজার পরিবর্তে ছবিটা যেন তারা সবাই মন দিয়ে দেখেন।
রামায়ণের প্রযোজক নমিত মালহোত্রার প্রশংসা করে তিনি বলেন, ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার এমন প্রচেষ্টাকে সমর্থন করা উচিত। প্রসঙ্গত রণবীর কাপুর এবং সাই পল্লবী অভিনীত রামায়ণ’- এর প্রথম ঝলকের ভিএফএক্স নিয়ে প্রথম থেকেই আলোচনা চলছে দর্শকমহলে।
রণবীর কাপুরের বদলে রণবীর সিং বললেন প্রযোজক
এসবের পাশাপাশি এদিন, রণবীর কাপুর এবং সাই পল্লবী অভিনীত রামায়ণ’-এর প্রচার অনুষ্ঠানেই ঘটে গেল একটি দারুণ মজার ঘটনা। সিনেমার প্রযোজক দিল রাজু অভিনয়ের প্রশংসা করতে গিয়ে এদিন রণবীর কাপুরের বদলে রণবীর সিংয়ের নাম নিয়ে ফেলেন।
https://youtu.be/uc8rfW3anwI?si=W5IFab7bDv2l8jpl
যদিও পরক্ষণেই সেই ভুল শুধরে নেন তিনি। সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যে ভাইরাল সেই মুহূর্তের ভিডিও। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক হাসি ঠাট্টা। প্রসঙ্গত আগামী ৫ নভেম্বর গোটা বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে এই সিনেমা। বহুপদী ঘৃত এই সিনেমাটি মুক্তির আগে থেকেই একাধিকবার জায়গা করে নিয়েছে সংবাদ শিরোনামে।
