প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সৌদি বিমান বন্দরে হামলার পর থেকে নিয়মিত সেখানকার প্রবাসীদের নিয়মিত খোঁজ খবর নেওয়া হচ্ছে। পাশাপাশি রোগীর স্বজনদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করা হয়েছে।
তিনি বলেন, প্রবাসীদের সতর্কতা অবলম্বন ও নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো সমস্যায় দূতাবাসের নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।’
আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে শ্রমজীবী মহিলা হোস্টেল ও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল সুবিধাসহ শ্রম কল্যাণ কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় ভিসা প্রতারণার শিকার এজেন্সির বিষয়ে মন্ত্রী বলেন, ‘৫২টি এজেন্সির লাইসেন্স বাতিল এবং কয়েকটি সিলগালা করা হয়েছে। নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি গণমাধ্যমে এ সম্পর্কে সচেতনতা তৈরি পরামর্শ দেওয়া হয়েছে। রিক্রুটিং এজেন্সির পাশাপাশি অনেক ট্রাভেল এজেন্সি এখন শ্রমিক বিদেশে পাঠাচ্ছেন। এটা ট্রাভেল এজেন্সির কাজ না। প্রতিটি স্তরে অনলাইন পদ্ধতিতে আনা হবে এবং আগামী ৪-৫ মাসে দৃশ্যমান পরিবর্তন আসবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন–নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
