উদ্ভাবনী প্রযুক্তি ও সমাধানের মাধ্যমে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে টানা ৪র্থ বারের মতো ‘বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড’-এ পুরস্কার জিতেছে বিকাশ। সম্প্রতি, বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আর্থিক প্রযুক্তি খাতে উদ্ভাবন, প্রভাব এবং নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠানগুলোকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বিকাশের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার আজমল হুদা।
