বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনায় ১০ তরুণ-তরুণীকে সম্মাননা দিয়েছে জেসিআই বাংলাদেশ। শনিবার রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস (টিওওয়াইপি) অব বাংলাদেশ ২০২৬’ শীর্ষক গালা অনুষ্ঠানে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।
বায়োবিল্ড ডেভেলপমেন্ট লিমিটেডের প্রেজেন্টিং স্পনসরশিপ এবং রিদমের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে তরুণদের সাফল্য, নেতৃত্ব ও সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টিতে তাঁদের অবদান উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদমন্ত্রী ও সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি।
অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের ২০২৬ সালের ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ অতিথি ও পুরস্কারপ্রাপ্তদের স্বাগত জানান। অনুষ্ঠানের উপদেষ্টা এরফান হক এবং ইভেন্ট ডিরেক্টর শেখ মতিউর রহমান ও জাফির শাফি আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
পুরস্কার পেলেন যাঁরা
এ বছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছেন—
১. **ডা. সুনসিলা জাবরিন প্রিয়াঙ্কা, এমপি** — মানবিক নেতৃত্ব\
২. **মোহাম্মদ মহসিন** — নৈতিক নেতৃত্ব\
৩. **সামানজার সাঈদ** — সংস্কৃতি\
৪. **আমিদ সাকিফ খান** — ব্যবসায়িক সাফল্য\
৫. **লিসা সাহা** — একাডেমিক নেতৃত্ব\
৬. **কাজী আশিকুর রাসুল** — উদ্যোক্তা হিসেবে সাফল্য\
৭. **মোহাম্মদ জহিরুল ইসলাম** — স্বেচ্ছাসেবামূলক নেতৃত্ব\
৮. **আফেইদা খন্দকার** — ক্রীড়া\
৯. **মো. রাসেল বিন আহাদ** — অর্থনৈতিক উন্নয়ন\
১০. **আফসান আরা বিন্দু** — ব্যক্তিগত সাফল্য
অনুষ্ঠানের সিলভার স্পনসর ছিল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, কার্টিভেল, মিউচুয়াল লজিস্টিকস সলিউশন, ইংলিশ থেরাপি, সেভেন সিজ শিপিং লাইনস, ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং রেড কার্পেট।
এ ছাড়া সিঙ্গুলারিটি লিমিটেড ছিল ক্রিয়েটিভ পার্টনার, ক্রিমসন কাপ কফি পার্টনার, ক্রাফটিমান গিফট পার্টনার, জেফির ও ল্যামবার্ট রিফ্রেশমেন্ট পার্টনার এবং হারমিজন ফ্যাশন পার্টনার।
জেসিআই বাংলাদেশ আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) একটি অংশ। তরুণদের নেতৃত্বের বিকাশ, সামাজিক সম্পৃক্ততা ও সক্রিয় নাগরিকত্বে উৎসাহিত করার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন সৃষ্টিতে সক্ষম করে তোলাই সংগঠনটির লক্ষ্য।
