কক্সবাজারের টেকনাফে সুপারি বাগান পাহারা দিতে গিয়ে মো. রফিক (৩৫) নামের এক যুবক অপহরণের শিকার হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সশস্ত্র ডাকাত দল তাকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
বিজ্ঞাপন
অপহৃত রফিক টেকনাফের বাহারছড়া ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শীলখালী পাড়ার মমতাজ আহমদের ছেলে ও বাহারছড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ কায়সারের বড় ভাই।
স্থানীয়রা জানান, রাতে বাহারছড়া দক্ষিণ শীলখালী পাহাড়সংলগ্ন এলাকায় নিজের সুপারি বাগান পাহারা দিতে যান রফিক। এসময় একদল সশস্ত্র ডাকাত তাকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধারে রাতভর পাহাড়ি এলাকায় অভিযান চালান। তবে এখনো তার সন্ধান পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আবু সাঈদ বলেন, ‘তাকে উদ্ধারে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে রাতভর অভিযান পরিচালনা করা হয়েছে। তবে এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এছাড়া কেউ মুক্তিপণ দাবি করেছেন, এমন কোনো তথ্যও পাওয়া যায়নি। তাকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
জাহাঙ্গীর আলম/এসআর/জেআইএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
