উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত মামলা, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা ও গ্রেপ্তারি পরোয়ানামূলে মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) উখিয়া থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় একজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন এবং গ্রেপ্তারি পরোয়ানামূলে তিনজন রয়েছেন।
নিয়মিত মামলায় গ্রেপ্তার ব্যক্তি হলেন পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকার আজিজুল হাকিম (২০)। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে রত্নাপালং ইউনিয়নের রুহুল্লারডেবা এলাকার তামিমকে (২০)।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানামূলে গ্রেপ্তার হয়েছেন কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের মোহাম্মদ ইদ্রিস, মরিচ্যা এলাকার শফিউল আলম এবং রাজাপালং ইউনিয়নের আমিনুল হক।
পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচজনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
