অনাদি কুমার মন্ডল: মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা সমাজসেবা কার্যালয়, শহর সমাজসেবা কার্যালয় ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার। সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য।
প্রেস কনফারেন্সে বক্তব্য দেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মোঃ হুমায়ুন কবির, ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সদস্য ডা. গোলাম সারওয়ার এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মার্তুজা আলম ঢালীসহ অন্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ও পৌর ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভাপতি জুয়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভাপতি জাকিয়া সুলতানা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
প্রেস কনফারেন্সে উপস্থিত সাংবাদিকরা ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলে ধরেন।
সানা/আপ্র/১২/১০/২০২৬