‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব।
সভায় বক্তব্য দেন বড়লেখা উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা এমাদুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, বড়লেখা পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন এবং বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক শফিউল আলম। অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাব বড়লেখার সাধারণ সম্পাদক মো. রুয়েল কামাল উপস্থিত ছিলেন।
এ ছাড়া নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং চালক ও পথচারীদের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা নিরাপদ সড়ক গড়ে তুলতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এমএ
