তিন ল্যাবে পরীক্ষা করা কাজী ফার্মস কিচেনের মাফিন
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৯:০০ এএম
আপডেট: ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪০ এএম
ছবি: সংগৃহীত
-->ভোক্তাদের আস্থা অর্জন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে পণ্যের গুণগত মান যাচাইয়ে গুরুত্ব দিচ্ছে কাজী ফার্মস কিচেন। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির মাফিন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং ওয়াফেন রিসার্চ ল্যাবে পরীক্ষিত হয়েছে।
ভোক্তাদের কাছে মানসম্মত খাদ্যপণ্য পৌঁছে দেওয়া কাজী ফার্মস কিচেনের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য সামনে রেখে মাফিনের গুণগত মান ও নিরাপত্তা যাচাইয়ের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
পণ্যের মান নিয়ন্ত্রণ ও পরীক্ষার ক্ষেত্রে বিএসটিআই, বিসিএসআইআর এবং ওয়াফেন রিসার্চ ল্যাবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসব প্রতিষ্ঠানে পণ্য পরীক্ষার মাধ্যমে এর গুণগত মান সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়, যা ভোক্তাদের আস্থা অর্জনে সহায়ক হতে পারে।
বর্তমানে খাদ্যপণ্যের গুণগত মান ও নিরাপত্তা নিয়ে ভোক্তাদের মধ্যে সচেতনতা বাড়ছে। ফলে পণ্যের মান যাচাই, নিরাপত্তা নিশ্চিত করা এবং এ-সংক্রান্ত তথ্য স্বচ্ছভাবে তুলে ধরার বিষয়গুলো খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কাজী ফার্মস কিচেন জানিয়েছে, ভোক্তাদের আস্থা ও নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়টিকে গুরুত্ব দিয়েই প্রতিষ্ঠানটি তাদের মাফিনের মান যাচাইয়ের ওপর জোর দিচ্ছে। পাশাপাশি ভোক্তাদের নিশ্চিন্তে কাজী ফার্মস কিচেনের মাফিন উপভোগ করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি/রিফাত/
আরও পড়ুন
রাঁধুনীর পৃষ্ঠপোষকতায় সিলেটে উদযাপিত হলো আন্তর্জাতিক শেফ দিবস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পিএম
ছবি: বিজ্ঞপ্তি
-->রাঁধুনীর পৃষ্ঠপোষকতায় 'বিশ্বজুড়ে একদিন, আমাদের গর্বের দিন' প্রতিপাদ্যে সিলেটে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক শেফ দিবস ২০২৬। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, রান্নাবিষয়ক পরামর্শ ও কুইজ প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন সিলেট বিভাগের পাঁচ শতাধিক শেফ ও রন্ধনশিল্পী।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নগরীর মির্জাজঙ্গল এলাকার একটি কনভেনশন সেন্টারে শেফস অ্যান্ড কুকস অব সিলেট ডিভিশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আযোজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে কনভেনশন সেন্টার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও কনভেনশন সেন্টারে এসে শেষ হয়। পরে শেফদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলোচনা পর্ব। এতে রান্নার বিভিন্ন কৌশল, খাবারের মান বজায় রাখা এবং রন্ধনশিল্পের উন্নয়নে নানা পরামর্শ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে রান্নায় ব্যবহৃত দেশের স্বনামধন্য ব্র্যান্ড রাঁধুনী এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বিভিন্ন পণ্য নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার মো. শাহরিয়ার আলম।
তিনি বলেন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড গত ২৫ বছর ধরে গুণগত মান, আস্থা ও বিশ্বাসযোগ্যতা বজায় রেখে তাদের যাত্রা অব্যাহত রেখেছে।
শেফদের সঙ্গে রাঁধুনী ব্র্যান্ডের দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও শেফরা রাঁধুনীর সঙ্গে আস্থা ও বিশ্বাসের এই সম্পর্ক বজায় রাখবেন বলে আমরা প্রত্যাশা করি।
এদিকে, দেশের জনপ্রিয় রান্নাবিষয়ক রিয়েলিটি শো 'সেরা রাঁধুনী'র শীর্ষ প্রতিযোগী অভিরূপ কুমার সিং বলেন, শেফদের প্রতিভা বিকাশ ও নিজেদের পরিচিতি তুলে ধরার জন্য 'সেরা রাঁধুনী' দেশের অন্যতম বড় একটি প্ল্যাটফর্ম। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা ও সৃজনশীলভা তুলে ধরার সুযোগ রয়েছে। তিনি শেফদের 'সেরা রাঁধুনী'তে অংশ নিয়ে নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় পর্যায়ে পরিচিতি অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে পাঁচ শতাধিক শেফের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী তিনজনকে পুরস্কৃত করা হয়। পুরো অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল রাঁধুনী ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
বিজ্ঞপ্তি/
আরও পড়ুন
BUBT ম্যাথ জ্যাম্বোরিতে স্বাস্থ্যসেবা দিল আলোক হাসপাতাল
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:২২ পিএম
ছবি: বিজ্ঞপ্তি
-->বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (BUBT) ম্যাথ জ্যাম্বোরি ২০২৬-এ প্রধান পৃষ্ঠপোষক হিসেবে স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে Aalok Healthcare Hospital
শনিবার (১৭ অক্টোবর) BUBT-তে অনুষ্ঠিত শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা পাশাপাশি মেধা বিকাশ ও স্বাস্থ্যসচেতনতা প্রসারে প্রতিষ্ঠানটি (Aalok Healthcare Hospital) বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের আয়োজন করে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে Aalok-এর স্টলে শিক্ষার্থী ও দর্শনার্থীদের বিনামূল্যে রক্তচাপ পরীক্ষা, রক্তে গ্লুকোজ পরিমাপ, রক্তের গ্রুপ নির্ণয় এবং চিকিৎসকের পরামর্শ প্রদান করা হয়।
পাশাপাশি আলোক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. শেখ সালাহ্উদ্দীন এর নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসক, নার্স, মার্কেটিং ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজার ও মার্কেটিং বিভাগের অন্যান্য সহকারী ম্যানেজারদের সমন্বয়ে গঠিত দলটি দর্শনার্থীদের কাছে Aalok-এর আধুনিক ডায়াগনস্টিক, বিশেষজ্ঞ চিকিৎসা ও সমন্বিত স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক তুলে ধরেন।
ব্রোশিওরের মাধ্যমেও প্রতিষ্ঠানটির বিশ্বমানের স্বাস্থ্যসেবা সম্পর্কে জানার সুযোগ পান দর্শনার্থীরা।
অনুষ্ঠানে আয়োজিত অনলাইন কুইজে ৭০ জনেরও বেশি শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত পাঁচজন বিজয়ীকে Aalok-এর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া, Aalok-এর কাছ থেকে পূর্বে চিকিৎসাসেবা গ্রহণকারী কয়েকজন দর্শনার্থী তাদের সন্তুষ্টির কথা
জানান।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ Aalok Healthcare Hospital-এর এই মহৎ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে।
বিজ্ঞপ্তি/
আরও পড়ুন
জগন্নাথপুরে সিএমএসএমই নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পিএম
আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পিএম
ছবি: সংগৃহীত
-->সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে ২৩ সেপ্টেম্বর ‘সিএমএসএমই (CMSME) নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। লিড ব্যাংক হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর সৈয়দপুর এসএমই/কৃষি শাখা এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে সৈয়দপুর ও জগন্নাথপুর উপজেলার সব ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের এসএমই এসপিডি-এর জয়েন্ট ডিরেক্টর মিস সামিয়া শারমিন। অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) সিলেট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার বদরুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক দেবল চন্দ্র তালুকদার, উত্তরা ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখার এজিএম ও শাখা ব্যবস্থাপক গুল মোহাম্মদ মাহফুজুল্লাহ, এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ জগন্নাথপুর শাখার এফএভিপি ও শাখা প্রধান মো. জহির উদ্দিন (বাবর)।
বাংলাদেশ কৃষি ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মুসা হুসাইন কর্তৃক পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে উপস্থাপনা করেন দ্য সিটি ব্যাংক জগন্নাথপুর শাখার এসএভিপি ও শাখা ব্যবস্থাপক নবারূপা ধর চৌধুরী।
সম্পূর্ণ অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় হিসেবে ছিলেন, এমটিবি সৈয়দপুর এসএমই/কৃষি শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ফিতরাতুস সায়েম চৌধুরী এবং এমটিবি সুনামগঞ্জ উপ-শাখার ইন-চার্জ সুজিত কুমার দে।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা, নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং সিএমএসএমই খাতের টেকসই উন্নয়নে ব্যাংকিং খাতের অপরিসীম ভূমিকার কথা তুলে ধরেন। স্থানীয় নারী উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
বিজ্ঞপ্তি/
আরও পড়ুন
মার্কেটাইল ব্যাংক ও এপিক হেলথ কেয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পিএম
ছবি: সংগৃহীত
-->মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এপিক হেলথ কেয়ার লিমিটেড সম্প্রতি পেশাগত সম্পর্ক জোরদার করতে এবং ব্যাংকের গ্রাহক ও অংশীজনদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. সাইফুল আলম চৌধুরী এবং এপিক হেলথ কেয়ারের নির্বাহী পরিচালক টি. এম. হান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
স্বাক্ষর অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের সব শাখার শাখা ব্যবস্থাপক এবং এপিক হেলথ কেয়ারের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সমন্বয় করেন চট্টগ্রাম আঞ্চলিক রিকভারি ডিভিশনের কর্মকর্তা অনুপম কুমার পাল। এই অংশীদারত্বের অধীনে মার্কেন্টাইল ব্যাংকের ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডধারীদের পাশাপাশি, ব্যাংকের সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যগণ বিশেষ মূল্যে প্রিমিয়াম স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী করার লক্ষ্যে এই চুক্তির আওতায় কিছু বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।
যেমন-সব প্যাথলজি টেস্টে ৩০% ছাড়, সব রেডিওলজি, আলট্রাসাউন্ড, কার্ডিয়াক এবং নিউরোলজি টেস্টে ২৫% ছাড়, এবং চুক্তি অনুযায়ী অতিরিক্ত অন্যান্য স্বাস্থ্যসেবা সুবিধা।
এই চুক্তি পেশাগত সদ্ভাব ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি ব্যাংকের গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্যদের উন্নত ও সুলভ চিকিৎসাসেবা নিশ্চিত হবে।
বিজ্ঞপ্তি/
