সঙ্গীতশিল্পী তারুণ্য হীরার জন্মদিন আজ

বাংলাদেশের গুণী ও প্রতিভাবান কন্ঠশিল্পী, গীতিকার এবং সুরকার তারুণ্য হীরার জন্মদিন আজ। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রাত ১২টার পর থেকেই প্রিয় এই সঙ্গীতশিল্পীকে শুভেচ্ছা জানানোর জোয়ার বইছে। ২০১১ সালে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সাথে কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ‘শিকল পরা ছল’ গেয়ে দেশজুড়ে ব্যাপক পরিচিতি ও তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তারুণ্য হীরা। নিজের একক গানের পাশাপাশি কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রশ্মিতা পাল এর সাথে ডুয়েট গানে চমৎকার কণ্ঠ এবং অনন্য সুরের মূর্ছনায় তিনি জয় করে নিয়েছেন লাখো শ্রোতার হৃদয়। সম্প্রতি নিজের ব্যান্ড “তারুণ্য হীরা” নিয়ে ফিরেছেন মঞ্চেও।
সঙ্গীত ক্যারিয়ারে তিনি একের পর এক মাইলফলক স্পর্শ করেছেন। ভারতের ঐতিহ্যবাহী এবং সবচেয়ে পুরনো রেকর্ড লেবেল সারেগামা ইন্ডিয়া লিমিটেড (SaReGaMa India Ltd.) থেকে কাজ করার আমন্ত্রণ পাওয়া প্রথম বাংলাদেশি শিল্পী হিসেবে ইতিহাস গড়েন তিনি। এছাড়াও দেশের অজস্র জনপ্রিয় নাটক ও টেলিফিল্মের শীর্ষ সঙ্গীত (Title Track) পরিচালনা করে সঙ্গীত পরিচালক হিসেবেও নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বর্তমানে তিনি স্বাধীন একক কণ্ঠশিল্পী হিসেবে কাজ করার পাশাপাশি তাঁর নিজস্ব ব্যান্ড ‘তারুণ্য হীরা’ (পূর্বতন নাম: স্ট্রিমিং) এর ফ্রন্টম্যান হিসেবে যুক্ত আছেন।
জন্মদিনের এই বিশেষ মুহূর্তে প্রিয় শিল্পীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছেন তাঁর ভক্তরা। আমাদের পক্ষ থেকেও তাঁর জন্য রইল অনেক অনেক শুভকামনা ও শুভ জন্মদিন!
এই বিভাগের আরো খবর






