সৌদি আরবে যশোরের এক যুবককে অপহরণ করার অভিযোগ উঠেছে আরেক বাংলাদেশির বিরুদ্ধে। এ ঘটনায় অপহৃত যুবক সেতু হোসেনের (২৭) স্ত্রী উর্মি আক্তার বুধবার (২১ অক্টোবর) ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, অপহরণের শিকার সেতু হোসেন (২৭) যশোরের ঝিকরগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কির্তীপুর গ্রামের মৃত তরিকুল ড্রাইভারের ছেলে। অন্যদিকে, অভিযুক্ত অপহরণকারী কবীর হোসেন কুমিল্লা জেলার বারুরা থানার পয়েলগাছা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।
বিজ্ঞাপন
লিখিত অভিযোগে কবীর ছাড়াও ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের মৃত বাবর আলী খাঁর ছেলে ইকবাল হোসেনসহ অজ্ঞাতপরিচয় আরও ২/৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।
উর্মি আক্তার তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, ইকবালের মাধ্যমে ৫ থেকে ৬ মাস আগে সৌদি আরবে যান সেতু ও কবীর। কবীর ইকবালের কাছে টাকা পাবেন। এই বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছে।
বিজ্ঞাপন
সৌদি আরবে কাজ করা অবস্থায় রোববার (১৮ অক্টোবর) রাতে অজ্ঞাতপরিচয় ২ থেকে ৩ জনের সহায়তায় সেতুকে ভালো কাজের আশ্বাস দিয়ে তুলে নিয়ে যান কবীর। এরপর আটক রেখে তাকে মারপিট করছেন, খেতে দিচ্ছেন না ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
এদিকে, অভিযুক্ত অপহরণকারীদের বক্তব্য, তারা ইকবালের কাছে টাকা পাবেন। ইকবাল তাদের টাকা দিয়ে দিলে তারা সেতুকে ছেড়ে দেবেন।
তবে ইকবাল হোসেনের দাবি, তিনিই কবীরের কাছে টাকা পাবেন। সেই টাকা না দেওয়ার বাহানায় তারা আমার পাঠানো সেতুকে আটকে রেখে উল্টো ৩ লাখ টাকা দাবি করছেন।
বিজ্ঞাপন
ইকবাল জানান, সেতুকে উদ্ধারের জন্য সৌদি পুলিশের সহায়তা চেয়েছেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ইদ্রিস আলী বলেন, অভিযোগ পেয়ে আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। আশা করি খুব শিগগিরই সেতুকে অপহরণকারীদের হাত থেকে মুক্ত করা সম্ভব হবে।
মিলন রহমান/এসএএইচ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
