আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পছবি: X
Published on
:
1 min read
ইরানে যে আবার হামলা চালানো হতে পারে, সেই ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার মিডটার্ম নির্বাচনে ভোট দিয়ে বেরিয়ে আমেরিকার প্রেসিডেন্ট আবার হুঁশিয়ারি দিলেন, রবিবারই হামলা চালানো হতে পারে ইরানে। আবার একই সঙ্গে ট্রাম্প সমঝোতারও ইঙ্গিত দিয়েছেন।
শনিবার ট্রাম্প ভোট দিয়ে বেরোনোর পরেই সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাঁর কাছে ইরান নিয়ে পরিকল্পনার কথা জানতে চান। তেহরানে ওয়াশিংটন হামলা চালাবে কি না, জানতে চাওয়া হয় তাঁর কাছে। জবাবে প্রেসিডেন্ট বলেন, ‘আপনারা কি সত্যিই মনে করেন, আমি আপনাদের সে কথা বলব!’ তবে পরক্ষণেই ট্রাম্প ইঙ্গিত দেন, ইরানে আবার হামলার পরিকল্পনা করছে আমেরিকা।
ট্রাম্প বলেন, ‘হয়তো কাল (রবিবার) আমি হামলা চালাব। এ রকম সম্ভাবনা রয়েছে। আবার এমন সম্ভাবনাও আছে যে, একটা দারুণ চুক্তি হতে পারে। ইরান চুক্তি করতে চায়। কিন্তু সমস্যা হলো, ওরা কি সেই চুক্তি মেনে চলবে?’ ইরান যাতে তাদের পরমাণু প্রকল্প এগিয়ে নিয়ে যেতে না পারে, তা নিশ্চিত করতেই এই পরিকল্পনা বলে আবার স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প।
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ৩ নভেম্বর আমেরিকার কংগ্রেসে নির্বাচনের আগে আর কোনও রকম হামলা হবে না। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসে গত শুক্রবার আমেরিকার প্রেসিডেন্ট জানান, ইরানে আবার ‘এপিক ফিউরি’ চালাতে পারেন তিনি। তার পরে শনিবারও একই কথা বলেন ট্রাম্প। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা এবং ইজ়রায়েল যৌথ ভাবে সামরিক অভিযান চালায়। আমেরিকার সেই অভিযানের নাম ‘এপিক ফিউরি’।
