ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ৯ নভেম্বর থেকে শুরু হবে। আজ বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৯ নভেম্বর রোজ সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন।
রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
সংশ্লিষ্ট সংবাদ: জাতীয় সংসদ
০১ অক্টোবর ২০২৬
০১ অক্টোবর ২০২৬
২৯ সেপ্টেম্বর ২০২৬
