সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রাষ্ট্রদূতকে তলব
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ে তাকে তলব করেছেন সরকার। এ সময় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছিলেন, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সরকার এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি। তবে বিস্তারিত জানতে সৌদি আরবকে চিঠি দেওয়া হয়েছে। তিনি এ ঘটনাকে বাংলাদেশের জন্য বড় শিক্ষা বলেও মন্তব্য করেন।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে সে অনুযায়ী দেশটির আদালত ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে বাংলাদেশের সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানেনি।
গত বুধবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর নিশ্চিত করে। তারা হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
