প্রকাশিত: ১৬:৫০, ১৬ অক্টোবর ২০২৬ আপডেট: ১৬:৫৭, ১৬ অক্টোবর ২০২৬
গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়লার স্তূপের কাছে প্রাকৃতিক কাজ সারতে গিয়ে সেখানে পড়ে থাকা ককটেলসদৃশ বস্তুটি হাতে তুলে নিলে সেটি বিস্ফোরিত হয়
গাজীপুরের শ্রীপুরে ময়লার স্তূপে পড়ে থাকা ককটেলসদৃশ একটি বস্তু বিস্ফোরিত হয়ে নুর মোহাম্মদ (৪৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ীর হাতের আঙুল বিচ্ছিন্ন হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত নুর মোহাম্মদ ওই এলাকার আব্দুল খালেকের ছেলে। বিস্ফোরণের পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তির ভাষ্য অনুযায়ী, দোকানের পাশের ময়লার স্তূপের কাছে প্রাকৃতিক কাজ সারতে গিয়ে তিনি সেখানে পড়ে থাকা ককটেলসদৃশ বস্তুটি হাতে তুলে নাড়াচাড়া করেন। এ সময় বস্তুটি বিস্ফোরিত হলে তার হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ককটেলসদৃশ বস্তুটি সেখানে কীভাবে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
