ঢাকার সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অভিজ্ঞ জননেতা সালাহউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তার মাধ্যমে তিনি বাবার প্রয়াণের সংবাদ জানিয়ে সর্বস্তরের মানুষের কাছে দোয়ার আরজি জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ বুধবার বাদ জোহর শ্যামপুর-কদমতলী এলাকার লাল মসজিদে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বর্ষীয়ান এই রাজনৈতিক ব্যক্তিত্ব তৎকালীন ঢাকা-৪ আসন থেকে ১৯৯১ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
জেএইচআর
